ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির নেতা জনাব মোঃ আমানউল্লাহ আমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আমজাদ হোসেন।
এক অভিনন্দন বার্তায় হাজী মোঃ আমজাদ হোসেন বলেন, মোঃ আমানউল্লাহ আমানের মতো অভিজ্ঞ, ত্যাগী ও পরীক্ষিত রাজনৈতিক নেতাকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা দলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণ বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, মোঃ আমানউল্লাহ আমানের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি ঢাকা-২ আসনের নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্যও আনন্দের বিষয়। নতুন দায়িত্বে তিনি দেশ, দল ও জনগণের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন হাজী মোঃ আমজাদ হোসেন।
হাজী মোঃ আমজাদ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে মোঃ আমানউল্লাহ আমান সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক জীবন কামনা করেন এবং তার নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।