বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে গণঅভ্যুত্থানে শহীদ ও জুলাই যোদ্ধাদের কে সম্মাননা প্রদান করা হয়েছে। আজ শনিবার ১৫ ই আগস্ট সাভার থানা স্টান্ডে অবস্থিত মামুন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শহীদ পরিবারদের অংশগ্রহণ লক্ষণীয় এবং আহতরাও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে আগত জুলাই যোদ্ধাদেরকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় সম্মাননা পেয়ে শহীদ পরিবারদের মাঝে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাইফুল আলম খান মিলন, এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমরা বিগত দিনে দেখেছি স্বৈরাচারী শাসক এর শাসন আমল। এই জুলাই যোদ্ধাদের মাধ্যমেই পুনরায় নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে আমরা জুলাই কে ভুলে যেতে পারি না।
তাই আমরা সংসদে বারবার জুলাই নিয়ে সোচ্চার হওয়ার চেষ্টা করেছি এবং বলিষ্ঠ কণ্ঠস্বরে আমরা জুলাই কে জানান দিয়েছি। কিন্তু বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এ বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে আমরা মনে করি। তিনি আরো বলেন এ দেশ কারো বাবার নয় এ দেশ জনগণের তাই আমরা চাইবো জনগণের সুবিধার্থে যে সকল উন্নয়নমূলক প্রকল্প রয়েছে সেগুলো বাস্তবায়ন করা হোক।
এবং জুলাই যোদ্ধাদেরকে সম্মান দেয়া হোক, তিনি আরো বলেন জুলহাস স্মৃতি জাদুঘরে আবু সাইদের কোন ছবি ছিল না। যেখানে আবু সাঈদ এর মত শহীদের স্মৃতি স্থান পায়নি সেখানেও বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আমরা বৈষম্যহীন রাষ্ট্র চাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সভাপতি মাওলানা মোঃ দেলোয়ার হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শুরা ও সদস্য আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা, এ সময় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ আরো অনেকেই। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাভার উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামিক নেতৃবৃন্দরা।