সাভারের বিরুলিয়া ইউনিয়ন শাখা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম (৪৫)-কে গ্রেফতার করেছে বিরুলিয়া পুলিশ ফাঁড়ি।
আজ (০৫ আগস্ট, ২০২৬) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আল আমিনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ শাহ আলম সাভার থানার বিরুলিয়া ইউনিয়নের মৈস্তাপাড়া গ্রামের মৃত আজম মিয়া ও খদেজা বেগম দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।