সদ্যপ্রয়াত বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সাভারের তেতুলঝোড়া ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ও ঢাকা দুই সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার। এছাড়াও যুবদল নেতা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াসিন শাওন সরকারসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।