প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ৮:৪৬ পি.এম
তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
তবে, কী বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.