সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে আধুনিক তেঁতুলঝোড়া ইউনিয়ন গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাওন সরকার।
আজ শুক্রবার বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়ন ১নং ওয়ার্ড পানপাড়া হিন্দুধর্মাবলম্বিদের বিদায় রথযাত্রার অনুষ্টানে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন তিনি।
এ সময় শাওন সরকার আরো বলেন, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ বিভিন্ন ধর্মের মানুষ বাস করে আমাদের তেঁতুলঝোড়া ইউনিয়নে। আমরা সকলের জন্য একটি আধুনিক তেঁতুলঝোড়া ইউনিয়ন গড়ে তুলতে চাই যেখানে সকল ধর্মের মানুষ হাসিখুশি এবং নিরাপদে জীবনযাপন করতে পারবে।
এই সময় তিনি সকলের কাছে চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাদকমুক্ত তেঁতুলঝোড়া ইউনিয়ন গড়তে সহযোগিতা কামনা করেন।