সাভারে গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। আজ ভোর রাতে সাভার থানাধীন মজিদপুর দিঘীরপাড় মসজিদ বাড়ি এলাকার নূর মোহাম্মদের দ্বিতীয় তলা ভবনের নিচতলা এলাকায় এঘটনা ঘটে। দগ্ধ স্বামী স্ত্রী হলেন কাওসার ও রুবি। তারা গার্মেন্টস কর্মী। পুলিশ জানায়, ভোর রাতে নিজ ভাড়া ঘরে কয়েল জ্বালানোর সময় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ হন স্বামী-স্ত্রী। পরে তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এসময় স্বামীর ১০০% ও স্ত্রী ২৪ পার্সেন্ট দগ্ধ হন। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নূর মোহাম্মদ।