বিএনপি সরকার দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা - ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আজ ২২ জুলাই ২০২৬, বুধবার বিকেলে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ঘুঘুদিয়া আদর্শ বিদ্যালয় মাঠে পাথালিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক অসহায় দুস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার সব সময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি বিগত পাঁচ মাসে বিএনপি সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদাহরণ দিয়ে আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সারা বাংলাদেশে উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
এ সময় সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় সেলাই প্রশিক্ষণ অংশগ্রহণকারী নারীরা প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়ে বিএনপি সরকারকে ধন্যবাদ জানান।