সারা বাংলাদেশের মানুষ আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে বলে মন্তব্য করেছেন ঢাকা ১৯ সংসদীয় আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্টার আপোষহীন নেত্রী প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে আশুলিয়ার শিমুলিয়ার কবিরপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সোমবার (০৫ জানুয়ার) বিকেলে আশুলিয়ার কবিরপুর এলাকায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই মিলাদ মাহফিলে শিমুলিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুল আল মামুনের সভাপতিত্বে ও শিমুলিয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোবারক হোসেনর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিমুলিয়া ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মিন্টু, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর মন্ডলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় কয়েক হাজার নেতা কর্মী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।