প্রিন্ট এর তারিখঃ জুন ২, ২০২৬, ১০:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২৬, ৫:৫৮ পি.এম
সাভার ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধনে খুরশিদ আলমের পদত্যাগ দাবী।

সাভারে ইসলামী ব্যাংকের সদ্য নিয়োপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ খুরশিদ আলমের পদত্যাগ,গ্রাহকদের উপর ঢাকায় পুলিশের লাঠিচার্জ হামলার প্রতিবাদে ও এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবিতে সাভারে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।মঙ্গলবার(২ই জুন ২০২৬ইং) সকাল ১০ ঘটিকা থেকে বেলা ১১:৩০ ঘটিকা পর্যন্ত সাভার বাসস্ট্যান্ডের ঢাকা -আরিচা মহাসড়কের সিটি সেন্টারের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।এদিকে মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন,২৪ শে এর গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ খোরশেদ আলম এর ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা অত্যন্ত দুঃখজনক।আমরা তার পদত্যাগ দাবি করছি।এসময় উপস্থিত বক্তারা আরো বলেন গত কয়েক বছরে একটি নির্দিষ্ট গোষ্ঠী নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।এর ফলে সাধারণ গ্রাহকদের আমানত চরম ঝুঁকিতে পড়েছে এবং দেশের অন্যতম শীর্ষ এই ব্যাংকিং প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছে।তারা অবিলম্বে ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে অবৈধ দখলদারদের অপসারণ এবং গ্রাহকদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।এ সময় কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ সচেতন গ্রাহক ফোরামের প্রধান সমন্বয়ক শামসুল আলম,সমন্বয়ক কাউসার সিদ্দিকী,হাসিনা আক্তার ও ইসরাত জাহান প্রমূখ সহ আরো অনেকেই।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.