প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৬, ৮:০২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৬, ৯:১০ পি.এম
সাভার পৌর মৎস্যজীবী দলের সম্বর্ধনা অনুষ্ঠিত

সাভার পৌর মৎস্যজীবী দলের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) পৌর এলাকার উলাইলে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. মোখলেছুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম।
অনুষ্ঠানে সাভার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, মৎস্যজীবী সম্প্রদায়ের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মৎস্যজীবী দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আগামীর রাজনৈতিক কার্যক্রমকে সামনে রেখে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.