প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৬, ৮:০২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৬, ৮:১৪ পি.এম
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ৭ সদস্যের সংঘবদ্ধ চক্র গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

সাভারে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ৭ সদস্যের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
১৮ মে রাত ২টা ৪৫ মিনিটে সাভার মডেল থানার আমিন বাজার ভাঙ্গা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন— রমজান আলী (২১), আল আমিন হোসেন (৩০), হাসান আলী (২২), সম্রাট (২৩), ইয়াসিন মিয়া (২৭), মাহিন শেখ (২০) এবং সাইফুল ওরফে ডন সাব্বির (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটি সংঘবদ্ধ চক্র ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
অভিযানের সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়—
২টি সুইচ গিয়ার চাকু
২টি ধারালো চাপাতি
১টি স্টিলের পাইপ
১টি ধারালো কাটার
১টি ধারালো ছোরা
ডিবি কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সাভার ও আশপাশের এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.