প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ৯:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৬, ৫:২৭ পি.এম
ধামরাইয়ে ৫৩ লাখ টাকা ব্যয়ে খাল খনন উদ্বোধন: ‘দুর্নীতিবাজদের ঠাঁই নেই’— তমিজ উদ্দিন

ধামরাইয়ে কৃষি ও জলনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে তিন কিলোমিটার দীর্ঘ খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার কুল্লা ইউনিয়নের বাসাইল এলাকা থেকে বংশী নদী পর্যন্ত এই খনন কাজের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, "বিএনপিতে কোনো দুর্নীতিবাজের স্থান হবে না। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী। জনগণের সেবায় নিয়োজিত প্রকল্পে কোনো অনিয়ম সহ্য করা হবে না।"
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাসাইল থেকে বংশী নদী পর্যন্ত বিস্তৃত এই তিন কিলোমিটার খাল খনন প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৫৩ লাখ টাকা। খালটি খনন সম্পন্ন হলে এলাকার কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধির পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আল মামুন
সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক, ধামরাই উপজেলা বিএনপি।প্রকৌশলী এ. কে. এম মোহিতুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.