প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৬, ৯:৪২ পি.এম
নিখোঁজের ২২দিন পরে সাভার থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিখোঁজের ২২ দিন পরে সাভারে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ| বিকেলে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ| নিহতের নাম শাজাহান হোসেন| পুলিশ জানায়,গত মাসের ১২ তারিখে শাজাহান গাজীপুর থেকে নিখোঁজ হয়| পরে বিভিন্ন স্থানে খোজাখুজি করে তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন| পরে আজ বিকেলে কালিয়াকৈর এলাকার একটি জঙ্গলে তার অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা| পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে| এদিকে মরদেহ পাওয়া গেছে একথা শুনে ঘটনাস্থলে গিয়ে নিজের বাবার লাশ শনাক্ত করেন ছেলে শরিফুল ইসলাম| নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ| কিভাবে তার মৃত্যু হয়েছে তদন্ত করছে পুলিশ|
এবিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন,কিভাবে তার মৃত্যু হয়েছে তদন্ত করা হচ্ছে|
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.