প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৬, ৬:২০ পি.এম
সাভারে মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাভারে মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| শুক্রবার সকালে মে দিবস উপলক্ষে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরীতে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন| এসময় আলোচনার পাশাপাশি সেখানে শ্রমিকদের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়| এতে বক্তব্য রাখেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ আরো অনেকে|
এসময় আলোচনা সভায় বক্তারা,শ্রমিকদের নায্য মুজরী দেওয়ার জন্য ট্যানারি মালিকদের প্রতি আহবান জানান|
অপরদিকে মে দিবস উপলক্ষে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়|
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.