প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৩:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৭:০৩ পি.এম
সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে : ইয়াসিন ফেরদৌস মুরাদ

সাভার প্রেসক্লাববে জমিসহ নতুন ভবন করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ|
শনিবার দুপুরে সাভারের মুক্তিমোড় এলাকায় সাভার প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি একথা জানান|
এসময় তিনি আরও বলেন, সাভারে জেলা প্রশাসকের দখল হওয়া সকল জায়গা উদ্ধার করা হচ্ছে মুক্তিরমোড়ে সাভার পৌর কমিউনিটি সেন্টার ভেঙে নতুন করে সেখানে কমিউনিটি সেন্টারের পাশাপাশি বিশাল বহুতল মার্কেট করা হবে জেলা প্রশাসনের জায়গা কেউ অবৈধ ভাবে দখল করে রাখতে পারবে না প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি ঢাকা জেলা পরিষদের বিভিন্ন উপজেলায় উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছেন বলেও বলেন তিনি| এর আগে তিনি সেখানে দখল হয়ে যাওয়া জেলা পরিষদের বিভিন্ন জায়গা সার্ভেয়ারের মাধ্যমে সীমানা নির্ধারণ করেন|
এসময় আমিনবাজার বাজার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহাদাৎ হোসেন খাঁন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোঃ ইয়াসিন সরকার শাওনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন|
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.