বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার ডেন্ডাবরের অফিসার হাউজিংয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সাবেক ১ নং আহবায়ক সদস্য আশুলিয়া থানা ছাত্রদল জি এম মিন্টুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ইস্ট পয়েন্ট স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, আমিনুল ইসলাম খান, আলহাজ্ব হাজী মোহাম্মদ মাসুদ রানা, জহিরুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।