প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৬:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৬, ১:১২ পি.এম
বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

সারা দেশে সরকার বেকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দুপুরে সাভারের ব্যাংক টাউন এলাকায় যুব উন্নয়ন একাডেমী ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ যুব সমাজের উন্নয়ন শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনিএ মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, বেকার যুবকদের বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক কর্মসূচি হাতে নিয়েছে মোবাইলের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বীভাবে গড়ে তোলা হবে, আগামীর ভবিষ্যৎ যেন নতুন কিছু পায় সেজন্য সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে বলেও বলেন তিনি।
এসময় উদ্বোধনী কর্মশালায় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর গাজী মোঃ সাইফুজ্জামান, যুব উন্নয়ন একাডেমীর অধ্যক্ষ সেলিম খান উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.