প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৬:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৬, ৮:৪২ পি.এম
উৎসবমুখর পরিবেশে ধামরাইয়ে পহেলা বৈশাখ উদযাপন

ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ধামরাই উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে ধামরাই বাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় ফুটিয়ে তোলা হয় হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য। এ শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফী, সমাজসেবা কর্মকর্তা এস. এম. হাসান, পিআইও কর্মকর্তা মুহিতুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন বলেন, গ্রামীণ বাংলার ঐতিহ্যকে ফিরিয়ে আনতে সকলকে আহ্বান জানান।
সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, দেশের সাহিত্য ও সংস্কৃতির মধ্যেই আমাদের গ্রামীণ ঐতিহ্য রয়েছে। বাংলা নতুন বছরে সব জরাজীর্ণতা মুছে সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। কালো ছায়া মুছে ফেলে হবে আগামী দিনের পথচলা। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.