প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৬:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ১২:২৮ পি.এম
২৪ ঘন্টা পর সাভার ও আশুলিয়ায় গ্যাস সরবরাহ স্বাভাবিক, এলাকাবাসীর স্বস্তি

ঢাকা - আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য গ্যাস লাইন স্থানান্তর শেষ করেছ তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ কারণে সাভার ও আশুলিয়ার বেশিরভাগ এলাকায় ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকার পর আজ সকাল ৮ টা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার পর স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী।
উল্লেখ্য, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সাভার পৌরসভার বিভিন্ন এলাকা ও আশুলিয়ার বাইপাইল, নবীনগর-চন্দ্রা, ঢাকা ইপিজেড, শ্রীপুরসহ আশেপাশের ১৫টির বেশি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে চরম ভোগান্তির শিকার হয় এলাকাবাসী । সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.