প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৬:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৬, ১০:২৭ পি.এম
ধামরাইয়ে এনসিপির ঢাকা জেলা উত্তর কার্যালয় উদ্বোধন কালে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭

ধামরাইয়ে সূতিপাড়া ইউনিয়নের কালামপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র ঢাকা জেলা উত্তর-এর অস্থায়ী ও ধামরাই উপজেলার কার্যালয় উদ্বোধনকালে এনসিপির পদবঞ্চিত নেতা কর্মীদের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুই গ্রুপের ৭ জন আহত হন।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে কালামপুর বাস স্টেশন এলাকায় হাজী কামরুল সুপার মার্কেটের তৃতীয় তলায় কার্যালয় উদ্বোধন শেষে বক্তব্য চলাকালীন সময়ে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কার্যালয় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ।
এ সময় ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ জানান, এনপিপির ভিতরে কিছু দালাল রয়েছে। যারা জুলাইকে পুঁজি করে ব্যবসা করছে। তারা আজ এই হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, এ কমিটি আত্মপ্রকাশ হলে তাদের জুলাই ব্যবসা বন্ধ হয়ে যাবে সেই ক্ষোভ থেকে তারা হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছে। এর মধ্যে ২ জনের মাথা ফেটে গেছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.