প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৬:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৬, ৭:২৪ পি.এম
আশুলিয়ায় ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক গ্রেপ্তার

আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি মো. মানিক ওরফে কোটিপতি মানিক (৩৭) কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম। এর আগে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. মানিক ওরফে কোটিপতি মানিক ঢাকার আশুলিয়ার কুরগাঁও (পুরাতন পাড়া) এলাকার মৃত আইয়ুব আলী পাঠানের ছেলে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার মানিক একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে ইতিপূর্বে ৮টি মাদক মামলা ও ১টি জিআর ওয়ারেন্ট রয়েছে। উক্ত ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৪৭) দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.