প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৮:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ১০:২১ পি.এম
ধামরাইয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

ঢাকা-২০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তমিজ উদ্দিন'কে সংবর্ধনা জানাতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলার বাইশা কান্দা ইউনিয়নের আনালিয়াখোলা গ্রামবাসী।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে আনালিয়াখোলা উত্তরপাড়া ঈদগা মাঠে মোঃ দুদু সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য তমিজ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, ধামরাই উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. মাসুদ হোসাইন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের কল্যাণে নবনির্বাচিত সংসদ সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এমন প্রত্যাশা করেন তারা।
সংবর্ধণা ও দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন। দেশ ও জাতির কল্যাণ এবং নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.