প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৬, ৯:২৫ পি.এম
ধামরাইয়ে ট্রাকের চা’পা’য় অটোরিকশা যাত্রীর মৃত্যু

ধামরাই উপজেলা সংলগ্ন ধামরাই বাজারের যাত্রাবাড়ী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রাত আনুমানিক সোয়া ১১ টায় ধামরাই ভূমি অফিসের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি অটোরিকশাযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। ধামরাই ভূমি অফিসের মোড় পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে যান তিনি।
এ সময় ট্রাকের চা কা তার শরীরের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই পুলিশ ট্রাকটি জব্দ করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.