প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২৬, ১:৩০ পি.এম
আজ জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করবে সরকার

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসের ধারাবাহিকতায় মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করতে যাচ্ছে সরকার।
বর্তমান পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে আজই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী।
সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
মুখপাত্র জানান, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ৩০ মার্চ পর্যন্ত সরকারি ভাণ্ডারে ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল মজুত আছে। এছাড়া এপ্রিল মাসে আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফলে আসন্ন মাসে দেশে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.