ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে পুত্র গ্রেপ্তার

নাটোর সদরের হাশেমপুর এলাকায় বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে মইন উদ্দিন সিয়ামকে আটক করেছে পুলিশ।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নিহত ওই ব্যক্তির নাম মহরম আলি (৫৫)। মইন উদ্দিন সিয়াম সম্পর্কে তার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরের দিকে নিজ বাড়িতে অবস্থানকালে হঠাৎ মহরম আলির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় তারা দেখতে পান, কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে গেছে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মহরম আলিকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে সেখানে তার মৃত্যু হয়।
ট্যাগ:

পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে পুত্র গ্রেপ্তার

আপডেট সময়: ০৫:৫৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬