প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ৩:৫৭ পি.এম
চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরের পথে রয়েছেন।
আজ রোববার বেলা ১১টা ২৫ মিনিটে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের ভাগিনা এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল-এর সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।
এ সময় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
এয়ার অ্যাম্বুলেন্সে মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস, যিনি জাতীয়তাবাদী মহিলা দল-এর সভানেত্রী, এবং তাদের বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস-ও সঙ্গী হয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরে পৌঁছানোর পর বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু করা হবে।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.