প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ২:১০ পি.এম
সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ করলেন মনিবুর রহমান চম্পক

আজ শনিবার সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডে দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মনিবুর রহমান চম্পক। দক্ষিণ জামশিং, পূর্ব জামসিং, ভাটপাড়া নয়া বাড়ি, বউবাজার এলাকায় প্রত্যেক ঘরে ঘরে ঈদ উপহার নিজ হাতে পৌঁছে দেন তিনি। উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটের ছিলো ১০ কেজি চাল, ১ কেজি পোলাও এর চাল, ১ কেজি চিনি, সেমাই, তেল, লবণ, পেয়াজ, আলু, মসুরের ডাল ও সাবান।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.