প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ২:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৬, ৮:২৬ পি.এম
সাভারে সেমাই কারখানায় ও বেকারিতে ভ্রাম্যমান আদালতের অভিযান

সাভারের লেকসিটি এলাকায় সেমাই কারখানায় এবং একটি বেকারিতে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১০মার্চ) দুপুরে ২টার সময় উপজেলার বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া লেকসিটি এলাকায় সেমাই কারখানায় এবং মোহাম্মদিয়া বেকারিতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো হাসানুজ্জামান।
অভিযানে সেমাই কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কারখানার রং মিশানো, নিম্ন মানের তেল ব্যবহার, বিএসটিআইয়ের অনুমতি না থাকায়, ভুল ঠিকানা ব্যবহার করার অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ২০০ কেজি সেমাই ধ্বংস করা হয়। পাশে থাকা মোহাম্মদিয়া বেকারিতে ক্যামিকেল হাইডোস ব্যবহার, অগ্রিম উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তির্নের তারিখ না থাকা, মেয়াদ উত্তির্ন খাদ্য রং ব্যবহার, মূল্য তালিকা না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.