প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৬, ৭:০৩ পি.এম
সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় পৃথক বিশেষ অভিযানে ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা এবং ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (০৯ মার্চ) রাতে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) পৃথক অভিযানে এসব মাদকসহ আসামিদের গ্রেপ্তার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৫১ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.