প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৩:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৬, ১০:৪৪ পি.এম
সাভার চৌরঙ্গী মার্কেটে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজ ০৫/০৩/২০২৬ইংরোজ বৃহস্পতিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার চৌরঙ্গী মার্কেটে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা জেলা বিএনপি। ও মেয়র পদপ্রার্থী, সাভার পৌরসভা জনাব লায়ন মোঃ খোরশেদ আলম। তিনি তার বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে ধনী-গরিব নির্বিশেষে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের আয়োজন করেন মিজানুর রহমান ও আরিফুল ইসলাম রানা। আয়োজকরা জানান, রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্ববোধকে জাগ্রত রাখার উদ্দেশ্যেই এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও স্থানীয় মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সাভার চৌরঙ্গী মার্কেট এলাকায় সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে বলে উপস্থিতরা মত প্রকাশ করেন।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.