প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৪:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৬, ১১:০৯ এ.এম
কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই

কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লী বিদ্যুৎ ভাঙা মসজিদ এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি বসতবাড়িসহ পাশের কলোনির অন্তত ১০টি রুম পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছমির মুন্সির বাসা থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। আগুন দ্রুত পাশের কলোনিতে ছড়িয়ে পড়লে অন্তত ১০টি রুম ক্ষতিগ্রস্ত হয়।
এলাকাবাসী প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কালিয়াকৈর স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছেন বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.