প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ২:১৩ পি.এম

বিভিন্ন এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযানে মোট ১৭১ (একশত একাত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১,৩০০ (একান্ন হাজার তিনশত) টাকা।
প্রথম অভিযানে গত ২৬/০২/২০২৬ খ্রি. রাত ২১:৩০ ঘটিকায় ধামরাই থানাধীন বনমিলা এলাকা থেকে গ্রেফতার করা হয়—
১। মোঃ সাইফুল ইসলাম (৪০), পিতা-মৃত আজিজুল হক, মাতা-জাহানারা বেগম, সাং-গাছুয়াবাড়ী, থানা-ধামরাই, জেলা-ঢাকা।
২। মোঃ রুবেল মিয়া (৩২), পিতা-মোঃ শুকুর আলী, মাতা-লাইলী আক্তার, গ্রাম-চাওনা, থানা-ধামরাই, জেলা-ঢাকা।
তাদের কাছ থেকে মোট ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২১,০০০ (একুশ হাজার) টাকা।
দ্বিতীয় অভিযানে একই তারিখ রাত ২৩:১০ ঘটিকায় আশুলিয়া থানাধীন নবীনগর মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়—
৩। মোঃ রায়হান শেখ ওরফে সাব্বির (২৪), পিতা-ইসমাইল শেখ, মাতা-সাজেদা বেগম, সাং-চারিগ্রাম, ইউপি-পাথালিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা।
৪। মোঃ বকুল মোল্লা (২৭), পিতা-মৃত আতিয়ার মোল্লা, মাতা-মৃত নাজমা বেগম, সাং-খায়েরহাট, থানা-কাশিয়ানি, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-কুরগাঁও বউ-বাজার তারুর গলি, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা।
তাদের নিকট হতে ৫১ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মূল্য আনুমানিক ১৫,৩০০ (পনের হাজার তিনশত) টাকা।
তৃতীয় অভিযানে রাত ২৩:৩০ ঘটিকায় সাভার থানাধীন নগরচর রাজফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়—
৫। মোঃ হৃদয় (২৮), পিতা-তাজিল হোসেন, মাতা-লিপি বেগম, সাং-সোনাইর কুন্ডি, আল্লারদর্গা, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া, এ/পি সাং-শোভাপুর (রাজফুলবাড়িয়া), আইন উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া, থানা-সাভার, জেলা-ঢাকা।
তার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫,০০০ (পনের হাজার) টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১ নম্বর আসামির বিরুদ্ধে ০১টি মাদক মামলা, ৪ নম্বর আসামির বিরুদ্ধে ০১টি ডাকাতির প্রস্তুতি মামলা এবং ৫ নম্বর আসামির বিরুদ্ধে ০২টি মাদক মামলা পূর্ব থেকেই রয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।