প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৪:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৭:৩৯ পি.এম
ডিবির অভিযানে ৪০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা জেলার ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ৪০ লিটার চোলাই মদসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. সোহেল মোল্লা (৩৯) ও জাহিদ হাসান (২৭)।
পুলিশ জানায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৪০ লিটার চোলাই মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত সোহেল মোল্লা আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে পূর্বে দুইটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপর আসামি জাহিদ হাসান জয়পুরহাট সদর উপজেলার মাঝিপাড়া এলাকার বাসিন্দা হলেও বর্তমানে কাঠগড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.