প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৪:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৭:৩৭ পি.এম
ধামরাইয়ে জাতীয় পতাকার প্রতি অবমাননার অভিযোগ

ঢাকার ধামরাই উপজেলার ১৬ নং নান্নার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতীয় পতাকার প্রতি অবমাননার অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,পরিষদ কার্যালয়ে উত্তোলিত জাতীয় পতাকাটি ছেঁড়া ও জীর্ণ অবস্থায় রয়েছে।
এলাকা বাসি বলেন,পরিষদ ভবনের সামনে উত্তোলিত পতাকাটি দীর্ঘদিন ধরে একই অবস্থায় রয়েছে। পতাকার বিভিন্ন অংশে ছেঁড়া থাকলেও তা পরিবর্তনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা।
নান্নার ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল্লাহ বলেন,লাল সবুজ রঙের এই পতাকার জন্য দেশ হয়েছিল, অথচ এই বিজয়ের মাসে আমাদের ১৬ নং নান্নার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতীয় পতাকার প্রতি অবমাননা করে অবহেলিত ভাবে রাখা হয়েছে। যাহা খুবই দুঃখের বিষয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট খাদ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার শেখ মোঃ মুসা কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এই মাত্র দেখলাম ছেড়া পতাকা উত্তলন করা হয়েছে,আমরা এখনই পতাকা চেঞ্জ করে নতুন পতাকা উত্তন করতেছি।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ছেঁড়া পতাকা অপসারণ করে যথাযথ মর্যাদায় নতুন পতাকা উত্তোলনের দাবি জানিয়েছেন।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.