প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৪:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ৩:২৪ পি.এম
পরিকল্পিতভাবে আমাকে আড়ালে রাখা হয়েছে : রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

বিভিন্ন রাষ্ট্র থেকে রাষ্ট্রপতির অংশগ্রহণের জন্য আমন্ত্রণ এলেও পরিকল্পিতভাবে তা আড়ালে রাখার চেষ্টা করা হতো অভিযোগ করে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, আমাকে বিদেশ সফরে যেতে না দেওয়ার মূল উদ্দেশ্য ছিল, আমার নাম ও পরিচয়কে আন্তর্জাতিক অঙ্গন থেকে আড়াল করে রাখা।
গত শুক্রবার একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
বিদেশি রাষ্ট্রের আমন্ত্রণের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, অন্তত দুটি দেশের আমন্ত্রণের বিষয়ে তিনি নিশ্চিতভাবে জানতে পেরেছিলেন, যার একটি ছিল কসোভো।
গত ডিসেম্বরে কসোভোতে একটি অ্যাসেম্বলিতে রাষ্ট্রপতির পক্ষ থেকে ‘কি-নোট পেপার’ উপস্থাপনের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানান তিনি।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.