প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৩:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ১:০৭ পি.এম
ধামরাই উপজেলা প্রসাশনের আয়োজনে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্প-অর্পণ

একশে ফেব্রুয়ারী মহান ভাষা দিবস উপলক্ষে ধামরাই উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে-এ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়েছে।
রাত ১২টা ১ মিনিটে ধামরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিব ও সহকারি কমিশনার ভূমি রিদওয়ান আহমেদ রাফি,ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। ঢাকা -২০ সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত সকলে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে বিভিন্ন রাজনৈতিক,প্রেসক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক, সংগঠনও পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে। পুরো এলাকা ছিল শোক, শ্রদ্ধা ও জাতীয় চেতনায় উদ্বেল।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.