প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ২:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৬:০০ পি.এম
আমাকে সময় না দিয়ে ধামরাইয়ের জনগণের সেবা করুন : আলহাজ্ব তমিজ উদ্দিন

"আমাকে সময় দিতে হবে না, ধামরাইয়ের মানুষকে সময় ও সেবা দিন।" প্রথম দিন উপজেলা পরিষদের এসে এমনি নির্দেশনা দিলেন ঢাকা -২০ (ধামরাই) নবনির্বাচিত সংসদ আলহাজ্ব তমিজ উদ্দিন।
গতকাল শপথের পর আজ বুধবার জাতীয় স্মৃতিসৌধের বীর শহীদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসনে কর্মকর্তা কর্মচারীদের সাথে সাক্ষাতে আসেন ঢাকা -২০ সংসদ সদস্য আলহাজ্জ্ব তমিজ উদ্দিন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব ও সহকারি কমিশনার ভূমি, তাকে স্বাগত জানায়। এরপর অনেকেই তাকে কাজ ফেলে সম্বর্ধনা দিতে আসলে উপজেলা কর্মচারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,"আমাকে সময় দিতে হবে না, ধামরাইয়ের মানুষকে সময় ও সেবা দিন।"
প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাতের পর জনতার ভিড় এড়াতে সিএনজিতে করে চলে যান। চলে যাওয়া প্রাক্কালে তিনি অযথা বা অহেতুক দলীয় নেতাকর্মীদের তার কাছে এসে ভিড় না করার অনুরোধ করেন।
দলীয় কর্মী সমর্থক ছাড়া এভাবে আসাটা অনেকের চোখেই বিস্ময় প্রকাশ করেন। এ সময় তার সাথে কোন পুলিশ প্রটেকশন বা নিরাপত্তা কর্মীদের দেখা যায়নি।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.