প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৪:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ৫:২৬ পি.এম
নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন নির্বাচন বিরোধীতা নাটক বন্ধ করুন : মাহফুজ আলম

নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক বন্ধ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
ফেসবুক পোস্টে মাহফুজ লিখেছেন, ‘নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেয়া আর মেনে নেয়ারা একদিকে, আর জনগণ অন্যদিকে। দু:খ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল!’
তিনি আরও লিখেছেন, ‘জনগণের ন্যায্য লড়াই এখন এরা হাপুস করে দিবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।’
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.