প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৪:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ৯:৫১ পি.এম
সোমবার নতুন সরকারের শপথ গ্রহণ

আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই দিন সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রিসভা।
এমপিদের শপথ গ্রহণের পর ওইদিন বিকেলেই রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে হাজির হবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, বিএনপি জোটের এই বিশাল বিজয়ের পর মন্ত্রিসভায় কারা ঠাঁই পাচ্ছেন, তা নিয়ে দেশজুড়ে চলছে টানটান উত্তেজনা। বিশেষ করে তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য এই মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশাপাশি কতজন নতুন মুখ ও তরুণ প্রতিনিধি থাকছেন, সেটিই এখন দেখার বিষয়।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.