স্থানীয় মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের গল্প তুলে ধরার লক্ষ্যেই এই গণমাধ্যমের পথচলা শুরু হবে বলে আমি আশাবাদী। সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও অনেক সময় স্থানীয় সমস্যা ও জনদুর্ভোগ জাতীয় পর্যায়ে যথাযথভাবে উঠে আসে না। "প্রতিদিনের সাভার" সেই শূন্যতা পূরণে কাজ করবে। এই গণমাধ্যমটিতে সড়ক যোগাযোগের বেহাল অবস্থা, নদী-খাল ভরাট, পরিবেশ দূষণ, শ্রমিক জীবন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার চিত্রসহ নানা বিষয় গুরুত্ব পাবে ইনশাআল্লাহ।
মাওলানা আফজাল হোসাইন
সংসদ সদস্য প্রার্থী ( ঢাকা ১৯ )
বাংলাদেশ জামায়াতে ইসলামী