প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ১২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৬, ১:২৩ পি.এম
এবার সর্বোচ্চ ভোটে ধানের শীষের বিজয় হবে : আলহাজ্ব তমিজ উদ্দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচারনায় মাঠ সরগম করে তুলছেন নেতাকর্মীরা।
শনিবার (৭ ই জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি'র উদ্যোগে ধামরাই বাজারের উপজেলা গেটের সামনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিনের পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আলহাজ্ব তমিজ উদ্দিন বললেন, আমার দৃঢ় বিশ্বাস ধামরাই এর মানুষ এবার রেকর্ড সর্বোচ্চ ভোটে ধানের শীষকে বিজয়ী করবে। এ সময় তিনি সবাইকে ভোটের দিন ঘর থেকে বের হয়ে নিজের মূল্যবান ভোট প্রয়োগ করার আহ্বান জানান কারণ আপনার একটি ভোটই বদলে দিতে পারে আগামীর বাংলাদেশ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা বিএনপি সামসুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর জামান স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদার। ধামরাই পৌর শহরের নির্বাচনী পথ সভা অনুষ্ঠানে বিশাল মিছিল নিয়ে নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়েছেন পৌরসভার ৫ ওয়ার্ড থেকে যুবদল নেতা মোঃ শহিদুল ইসলাম সুজন এবং ধামরাই পৌরসভার কৃষক দলের সভাপতি মো: আলতাফ হোসেন, মো: জসিম, আতিকুর রহমান তুষার, শামসুল হক,সোহেল সহ যুবদল,ছাত্রদল নেতাকর্মীবৃন্দ।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.