প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ১০:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৮:৪৫ পি.এম
ঢাকা – ১৯ আসনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করলেন মোঃ খোরশেদ আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা - ১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণ করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে এ গণসংযোগ সাভার সাব রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের থানা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
গণসংযোগকালে থানার মোড়, মুক্তির মোড়, পার্বতী নগর ও তালবাগসহ বিভিন্ন এলাকায় পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।
খোরশেদ আলম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ১৯ আসনে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান বলেই ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে মনোনয়ন দিয়েছেন।
বিএনপির শাসনামলে সাভারে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন।
গণসংযোগে ধানের শীষের সমর্থকরাসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.