প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ১১:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৬, ১২:২৬ পি.এম
সাভারে যুবদল নেতা শের আলীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাভার পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ শের আলীর রুহের মাগফেরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধ্যায় সাভার পৌরসভা ১নং ওয়ার্ডের ভাটপাড়া কাঁঠাল বাগান এলাকায় অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিবুর রহমান চম্পক। এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি ১নং ওয়ার্ড যুবদল আজিজুল হক হাকিম, মুকুট, ফজল, মোঃ মোহন মোল্লা, সজিব, আওলাদ হোসেন, মেহের, বকুল, আরাফাত, মামুন সহ স্থানীয় পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় প্রধান অতিথি মোঃ মনিবুর রহমান চম্পক বলেন, তিনি আমাদের মাঝে নেই এটা বিশ্বাস করতে কষ্ট হয় কিন্তুু দুনিয়ার নিয়ম একটাই, আসলে অবশ্যই যেতে হবে।আসুন আমরা সকলেই তার রুহের আত্নার মাগফেরাত কামনা করি। আল্লাহ যেন তাকে বেহেশতে নসীব দান করেন।
উত্তর দোয়া মাহফিলে সদ্যপ্রয়াত যুবদল নেতা মোঃ শের আলীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.